Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

চীনে বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি

চীনে বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি

মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬


 চীনের উত্তর-পশ্চিমাংশে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আরো ১৪৭ জন আহত হয়েছে বলে নিউজ এজেন্সি জিনহুয়া জানায়। 

গতকাল 


সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এতে একটি স্থানীয় হাসপাতাল সহ ডজনখানেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবৈধভাবে সংরক্ষিত বিস্ফোরকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়। জিনহুয়া জানায়, ভবনের মালিককে আটক করে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

চীনে আগেও অবৈধভাবে রাসায়নিক ও শিল্প বিস্ফোরক সংরক্ষণ করে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। গত বছর একটি রাসায়নিকের গুদামে শক্তিশালী সিরিজ বিস্ফোরণে ১৬৫ জন প্রাণ হারিয়েছিল। সূত্র: এনডিটিভি

Post a Comment

Thenks for your comments.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget