Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

Articles by "ক্রাইম"



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সহ সভাপতি তাইফুল হক তপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের সামনে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে চবি মেডিক্যালে নেওয়া হলেও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে চবি ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল তপু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজন আবদুর রব হলের ঝুপড়িতে আড্ডা দিচ্ছিল। এ সময় মুখোশধারী ১০-১২ জন রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী আজগর চেীধুরী বলেন, 'ঘটনাটি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন শান্ত'। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, 'ভর্তি পরীক্ষার সময় আমরা যখন প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা করছি ঠিক তখন দিয়াজ ইরফান ও মো মামুনের নের্তৃত্বে বহিরাগতদের নিয়ে আমার কর্মীর উপর হামলা হয়। পুলিশ প্রশাসনকে অতি দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।


সম্প্রতি মুক্তি পাওয়া অমিতাভ রেজার আয়নবাজি সিনেমা পাইরেসি করার অভিযোগে এক তরুণকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম। আটকৃতের নাম আতিকুল ইসলাম অভি। বুধবার রাতে বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত কম্পিউটার হার্ডডিস্ক ও সার্ভার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) হাফিজুর রহমনা রিয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় অমিতাভ রেজার প্রথম সিনেমা আয়নাবাজি। মুক্তি পাওয়ার পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সপ্তাহখানেক আগে এই সিনেমার পাইরেসি কপি বাজারে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে এই সিনেমার পাইরেসি হওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে আসছিল।
সিটি সূত্র জানায়, আয়নাবাজি সিনেমা পাইরেসি করার অভিযোগের ভিত্তিতে সিটির সাইবার ক্রাইম টিম বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এছাড়া ডিএমপির অফিসিয়াল ফেসবুকে পাইরেসিকারীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সিটির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিকে আটক করে।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এইচ ইউনিট’ (জোড়) পরীক্ষা চলাকালে মোবাইল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শিক্ষার্থী আশিক আহমেদ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বগুড়া সদরের আব্দুস সোবহানের ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষার সময় চতুর্থ বিজ্ঞান ভবনের ২৩৩ নম্বর কক্ষ থেকে আশিককে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মতিহার থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে মতিহার থানা পুলিশ তাকে প্রেফতার করে নিয়ে যায়।
প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে এইচ ইউনিটের দ্বিতীয় শিফটে (জোড়) পরীক্ষা চলাকালে আশিক আহমেদ ‘আল আমিন’ নামে পরীক্ষার্থী সেজে হলে ঢোকেন। তিনি ডিভাইসের মাধ্যমে প্রশ্নপতত্রের ছবি উঠিয়ে বাইরে পাঠান। বাইরে থেকে একটি জালিয়াত চক্র ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র পাঠান।
স্ক্যান করে পাঠানোর সময় পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন। পরে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
ওই শিক্ষার্থী ‘আল আমিনসহ আরো চারটি নাম দিয়ে বিভিন্ন ইউনিটে ফরম উত্তোলনের কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই জানতে পারে। এর আগের পরীক্ষাগুলোতে তার প্রতি নজর রাখা হচ্ছিল। সেই সূত্র ধরেই মূলত তাকে আটক করা হয়।
এদিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে এ মামলায় গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, “এইচ ইউনিটের দ্বিতীয় সিফটে জোড় রোল নম্বর পরীক্ষা চলাকালীন সময় আশিক আহমেদ নামের এক শিক্ষার্থীকে ডিভাইস জালিয়াতির সময় আটক করা হয়। এ চক্রটিকে আটক করার জন্য আমরা আগে থেকেই সতর্ক ছিলাম।


সিলেট ব্যুরো: জেলায় ওসমানীনগরের দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে গত সোমবার নৃশংসভাবে খুন হওয়া দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে। চিন্তামনি গ্রামের কবরস্থানে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

আজ বুধবার সকালে চিন্তামণি গ্রাম থেকে দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করে পুলিশ। আটক বাবার নাম ছাবিত আলী।এ জোড়া খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে শিশুদের বাবা ছাতির আলী পলাতক।

নিহত শিশুদের স্বজনরা জানিয়েছেন, ছাতির আলী মানসিক রোগী ছিলেন। লাশ উদ্ধারের পর থেকে ছাতির আলীকে আটকের চেষ্টা চালিয়ে গেলেও গতকাল বিকাল পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। এছাড়া জোড়া খুনের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা দায়ের হয়নি। 

মা নুরবী বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, মাছ ধরার কথা বলে আমার দুই ছেলেকে বাড়ি থেকে নিয়ে হত্যা করেছে আমার স্বামী। আমি এ নৃশংস ঘটনার বিচার চাই।

নিহত দুই শিশুর পরিবার ও এলাকাবাসীর ভাষ্য, সোমবার দুপুরের দিকে দুই ছেলে মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরতে যান ছাবিত আলী। দুপুরের পর বাড়িতে এক দফা মাছ দিয়ে যায় মোমিন। সে তখন মাকে জানায়, তারা বাবার সঙ্গেই আছে। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে গ্রামের ডোবায় মেলে মোমিন-রুজেলের লাশ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল চৌধুরীর ভাষ্য, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাবিত আলীর মাধ্যমে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাবে।



ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে লিপু নামের এক বখাটে। এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোমবার গভীর রাতে লিটুকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা বিপুল কুমার মজুমদার। এরপর পুলিশ তার দুই ‘সহযোগী’ রুহুল আমিন ও রুপাকে আটক করে।

বুধবার ভোরে সদর উপজেলার নৃ সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামি লিটু নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ।



“এ সময় লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।” ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

কৃষক মোক্তাদির হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতুদণ্ড


মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর দীঘলবাক গ্রামের আলোচিত মোক্তাদির আলী হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতুদণ্ড দিয়েছেন আদালত। উক্ত মামলায় আরো ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।  এ সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিছ ও ফরাসসহ ১৫ জন আসামি হাজির ছিলেন। বাকি ১৭ জন পলাতক আসামি পলাতক রয়েছে, যার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জন আসামি।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু। এ সময় প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন হামলা চালিয়ে তাকে হত্যা করে।

এ ঘটনায় মোক্তাদিরের ভাই মসাহিদ আলী বাদি হয়ে ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ছালেহ আহমেদ জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলা ছিল। এই মামলায় কোনো আসামি রেহাই পায়নি। এই রায়ের ফলে ন্যায় বিচার নিশ্চিত হল।

চীনে বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি

মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬


 চীনের উত্তর-পশ্চিমাংশে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া আরো ১৪৭ জন আহত হয়েছে বলে নিউজ এজেন্সি জিনহুয়া জানায়। 

গতকাল 


সোমবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এতে একটি স্থানীয় হাসপাতাল সহ ডজনখানেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবৈধভাবে সংরক্ষিত বিস্ফোরকের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়। জিনহুয়া জানায়, ভবনের মালিককে আটক করে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা চলছে।

চীনে আগেও অবৈধভাবে রাসায়নিক ও শিল্প বিস্ফোরক সংরক্ষণ করে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। গত বছর একটি রাসায়নিকের গুদামে শক্তিশালী সিরিজ বিস্ফোরণে ১৬৫ জন প্রাণ হারিয়েছিল। সূত্র: এনডিটিভি

জেএমবির সন্দেহভাজন চার সদস্য আটক

মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬

বাগেরহাটর কচুয়া উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন চার সদস্যকে আটক করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় জানান, পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়।

সোমবার রাতে উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে আটক করা হয়। আটকৃতরা হলেন আকাশ, হাবিবুল্লাহ, কবিরুল ও মিজানুর। এরা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা জেএমবির সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েকটি গুলি, পাঁচটি হাতবোমা, পাঁচটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

জাল নোট: পুলিশকে প্রশিক্ষণ দেবে ভারতের এনআইএ

সোমবার অক্টোবর ২৪, ২০১৬,


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget