Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

Articles by "প্রযুক্তি"


বর্তমান সময়ে ছোট বড় অনেকের মধ্যে সুন্দর সুন্দর ছবি তোলার আগ্রহ দেখা যায়। আর এই ছবি তোলাকে কেন্দ্র করে ডিএসএলআরের মতো নানা মোড ও ফিচার ব্যবহার করে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে ক্যামেরা সংস্থা কোডাক।
‘একত্রা’ নামের এই ফোনে রয়েছে এক অন্য ধরণের নকশা ও পেছনে বিশাল এক ক্যামেরা লেন্স। এর ফলে স্মার্টফোনটি দিয়ে ডিএসএলআরের মতো নানা মোড ও ফিচার ব্যবহার করা যাবে।
ইউরোপের বাজারে দাম করা হয়েছে ৪৯৯ ইউরো।
একত্রা ফোনটি তৈরি করেছে লন্ডনের বুলিট গ্রুপ। বুলিটের তথ্য অনুযায়ী, একত্রার পেছনে রয়েছে 21 মেগাপিক্সেল ফাস্ট ফোকাস সেন্সর, ডুয়াল এলইডি ফ্ল্যাশ, সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা।
এতে ডিএসএলআরের বিভিন্ন মোড থাকায় ফটোগ্রাফারদেরও নানা সুবিধা হবে। 5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের স্মার্টফোনটিতে 2.3 গিগাহার্টজ হেলিও এক্স 20 ডেকাকোর প্রসেসর, 3 জিবি র‍্যাম, 32 জিবি ইন্টারনাল স্টোরেজ, 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ইউএসবি টাইপ সি সুবিধা আছে।
গত বছর ‘আইএম5’ স্মার্টফোন তৈরি করে যাত্রা শুরু করে একসময়ের জনপ্রিয় ক্যামেরা নির্মাতা কোডাক। কিন্তু কোডাকের স্মার্টফোন খুব বেশি জনপ্রিয় হয়নি।
তাই এবারের নতুন স্মার্টফোন এনে জনপ্রিয়তা ধরার চেষ্টা করছে সংস্থাটি।



টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ইডটকো সম্প্রতি বাংলাদেশে চালু করেছে নতুন এক প্রযুক্তি যা বায়ুকল (উইন্ড টারবাইন) থেকে মুঠোফোন টাওয়ারে সরাসরি জ্বালানি সরবরাহ করবে। বর্তমানে টেকনাফের শাহপরীর দ্বীপ ও কক্সবাজারে এই জ্বালানি প্রযুক্তির দুটি টাওয়ার সম্প্রতি চালু করেছে প্রতিষ্ঠানটি।
ইডটকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবেশবান্ধব বায়ুকল টেলিযোগাযোগ অবকাঠামোর জন্য বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে কাজ করবে। এটি প্রথাগত উৎস থেকে প্রাপ্ত বিদ্যুতের ৩০ শতাংশ পর্যন্ত চাহিদা পূরণ করতে পারে, যা মুঠোফোন অপারেটরদের বিদ্যুৎবিহীন অথবা অপর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে এমন সব স্থানে কার্যক্রম চালাতে সাহায্য করবে।
প্রতিটি টারবাইন এক দিনে ১০ কিলোওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এর ফলে এ প্রযুক্তিতে টাওয়ারের জেনারেটর চালানোর জন্য ব্যবহৃত বাড়তি জ্বালানির খরচ কমাবে। বাতাসের গতি বৃদ্ধি পেলে এ টারবাইনের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮ গুণ পর্যন্ত বেড়ে যায়। এসব টারবাইন ঘূর্ণিঝড় বা অন্য কোনো প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কার্যকর থাকে।
ইডটকোর ব্যবস্থাপনা পরিচালক ড্যারিল সিনাপ্পা বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ টাওয়ারের জন্য বায়ুকলের ব্যবহার এটিই প্রথম।
উল্লেখ্য ২০১৭ সালের মধ্যে বাংলাদেশে ইডটকোর এমন আরও ১০টি উইন্ড টারবাইন তৈরির পরিকল্পনা আছে।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget