Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

Articles by "শিক্ষা"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'এইচ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

মেধাক্রমানুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ৬০১ জন এবং জোড়ের প্রথম ৬০২ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

বিজোড় রোল নম্বরধারীদের আগামী ১৯ নভেম্বর এবং জোড়দের ২০ নভেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের পর ২২ তারিখে ভর্তির জন্য চূড়ান্ত মেধা ও অপেক্ষমানদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দ ফর্ম পূরণ করতে হবে।

সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভূক্ত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের দ্বিতীয় দফায় সাক্ষাৎকার আগামী ৩০ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম আকতার কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ অক্টোবর, রোবরাব সকাল সাড়ে ৯টা থেকে ২৫০১ থেকে ৩২০০তম মেধাক্রম শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টা থেকে ৩২০১ থেকে ৩৮০০ মেধাক্রম প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 

এ ইউনিটের অধীনে ইংরেজি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, ভাষাবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, পপুলেশন সায়েন্সেস, ক্রিমিনোলজি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংলিশ ফর স্পিকারর্স অব আদার ল্যাংগুয়েজ (ইএসওএল), ফ্রেন্স অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ (এফএফএল), চাইনিজ অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ (সিএফএল) ও জাপানিজ অ্যাজ অ্যা ফরেন ল্যাংগুয়েজ (জেএফএল) বিষয়ে আসন এখনো খালি রয়েছে। 

জেএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই: শিক্ষা মন্ত্রণালয়

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget