Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

Articles by "রাজনীতি"

আওয়ামী লীগের কমিটির আরও কয়েকজনের নাম ঘোষণা

মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬



 আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্যদের কয়েকজনের নাম ঘোষণা করেছেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের নতুন সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা করেন তিনি।

এর আগে গত ২৩ অক্টোবর জাতীয় সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ জনের নাম ঘোষণা করে দলটি। নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ১৭ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির আরো কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন সাংগঠ‌নিক সম্পাদক হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মু‌হিবুল হাসান চৌধুরী। পদোন্নতি পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন মৃণাল কা‌ন্তি দাশ ও সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক হয়েছেন অ‌সীম কুমার উ‌কিল।

সাংগঠনিক সম্পাদক পদে পুরানোদের মধ্যে বহাল আছেন আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী। এই পদ থেকে বাদ পড়েছেন বীর বাহাদুর।

এছাড়া অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন টিপু মুন্সী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হয়েছেন মৃণাল কান্তি দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন্নাহার চাপা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন অসিম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া।

এছাড়া পুরানোদের মধ্যে যারা বহাল আছেন তারা হলেন, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, দপ্তর সম্পাদক পদে আব্দুস সোবহান গোলাপই বহাল, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

তবে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,  কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উপ-প্রচার ও উপ-দপ্তর বিষয়ক সম্পাদক পদ ঘোষণা হয়নি। পরে এসব নাম ঘোষণা করা হবে।

৩ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রেখে এ কমিটি ঘোষিত হলো।

আগামী শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটায় গণভবনে নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্য নির্বাচিত হবেন বলেও জানান ওবায়দুল কাদের। আর ৫ জন সম্পাদক ও ২ জন উপ-সম্পাদকের নাম ঘোষিত হবে দু’একদিনেই।

গত রোববার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগেন নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীষুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হন এইচ এন আশিকুর রহমান।

গুঞ্জন সত‌্যি হলো, কাদেরই আ.লীগের সাধারণ সম্পাদক



সকল গুঞ্জন সত‌্যি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। আগামী তিন বছরের জন্য তিনি নির্বাচিত হলেন। এর আগে গত কয়েকদিন ধরেই কে হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সেক্রেটারি তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।

আজ রোববার বিকেলে এল সেই প্রতিক্ষিত ঘোষণা। নোয়াখালীর প্রত্যন্ত উপজেলা কোম্পানীগঞ্জের গর্বিত সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, তৃণমূলের ব্যাপক জনপ্রিয় ও পরীক্ষিত নেতা ওবায়দুল কাদের আজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিজের যোগ্যতা এবং দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবেই তিনি এই পদে এসেছেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

রোববার ক্ষমতাসীন দলটির কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সভাপতি পদে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদেও নির্বাচন হয়।

দুটি পদে আরও কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন‌্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে আজ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রমে নেতৃত্ব নির্বাচনের অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসালাম এবং ওবায়দুল কাদের একই সঙ্গে প্রবেশ করেন। কাউন্সিলের এক পর্যায়ে ক্যামেরাবন্দিও হন দলের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget