বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে মাশরাফিরা
মঙ্গলবার অক্টোবর ২৫, ২০১৬
বিশ্বের জনপ্রিয় অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে খেলতে নামবে মাশরাফিরা। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনিতে মুখোমুখি হবে দু'দল। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে বিসিবি একাদশে বিভক্ত হয়ে এ ম্যাচে অংশ নিবে সফরকারীরা। দু’দলের মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনির হোম গ্রাউন্ডে চলতি বছরের ১৬ ডিসেম্বর।
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে টাইগাররা চলতি বছর কন্ডিশনিং ক্যাম্প করবে অস্ট্রেলিয়ায়। মূলত এশিয়া থেকে নিউজিল্যান্ডের ভিন্ন আবহাওয়া ও কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে এ ক্যাম্পে অংশ নিবে টাইগাররা। আর এ প্রস্তুতিকে পরিপূর্ণতায় রুপ দিতে সফরে প্রস্তুতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিডনি থান্ডারের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহে যিনি বর্তমানে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োজিত রয়েছেন মূলত তার সিদ্ধান্ত ও চেষ্টাতেই এ ম্যাচটি আয়োজন করা হচ্ছে।
এ ম্যাচ প্রসঙ্গে চান্দিকা হাথুরুসিংহে বলেন, ''চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের মাঠে টাইগাররা ম্যাচটি কীভাবে নেয় তা দেখার অপেক্ষায় আছি। আশা করি ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।''
তিনি আরো বলেন, ''বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে বিশেষ করে ৫০ ওভারের ম্যাচগুলোতে। তবে টি-টোয়েন্টিতে আরো উন্নতির অনেক দিক বাকী রয়েছে। দলটিতে বেশ কয়েকজন অসাধারণ ক্রিকেটার রয়েছে আর বড় দলগুলোর সাথে খেলাই আপনাকে দেখিয়ে দিবে ক্রিকেটাররা কোন আবস্থানে আছে।''
অন্যদিকে এ ম্যাচ আয়োজন করার সুযোগ পেয়ে সিডনি থান্ডার কতৃপক্ষ বেশ আনন্দিত।

Post a Comment
Thenks for your comments.