সৌদিতে ভবনের ছাদ ধসে ২ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে একটি পুরাতন ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে আল খারিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জসিম উদ্দিন ঢালী ও অরুণ।
নিহত জসিম উদ্দিন মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁদিরপুর ইউনিয়নের ছলিমুদ্দিন ঢালীর ছেলে এবং অরুণ কুষ্টিয়া জেলার বাসিন্দা।
জানা গেছে, ওই ভবনের রঙের কাজ করা অবস্থায় ছাদ ধসে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ রিয়াদের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।