Halloween Costume ideas 2015

Behiond The Seen of Bangladesh

Latest Post



 সুস্থ ও সুন্দর নখ কেবল হাতের সৌন্দর্যকেই বাড়িয়ে তোলে না, এটি ব্যক্তিত্বেরও পরিচয় বহন করে। হয়তো স্টাইলিশ ও নানা রঙের নেইলপালিশে নখ ঢেকে রাখা যায়। কিন্তু স্বাস্থ্যের খাতিরে তো কোন কম্প্রোমাইজ চলে না। তাই সুস্থ থাকার জন্যই প্রয়োজন একটু যত্ন নেয়ার।

স্বাস্থ্যকর নখের জন্য ১০টি অবশ্য পালনীয় কাজ সম্পর্কে জেনে নেয়া যাক।

সঠিক পদ্ধতিতে পরিষ্কার করতে হবে নখ, নখ কাটার সময় যত্ন নিয়ে কাটতে হবে। ব্লেড নয়, নেইল কাটার ব্যবহার করতে হবে। প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে নখের কিউটিকলে পেট্রোলিয়াম জেলি বা জলপাই তেল মেখে ঘুমাতে হবে। এতে নখ ঝলমলে ও মজবুত থাকবে।

অত্যধিক ক্ষতিকর কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী পরিহার করতে হবে। নেইল পলিশ ও রিমুভার তো অবশ্যই। হাত ও পায়ের ম্যাসাজে নখে রক্ত সরবারহ বৃদ্ধি পায়, এতে নখ হবে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল। সুষম খাদ্য গ্রহণ করতে হবে; বিশেষ করে আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার আর প্রচুর সবুজ শাক-সবজি রাখতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায়।

হাত বা পা বেশিক্ষণ ভেজা রাখা যাবে না। এতে নখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। সবসময় শুকনো করে মুছে রাখতে হবে। দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ত্যাগ করতে হবে। সম্ভব হলে মাসে একবার পার্লার থেকে পেডিকিউর ও মেনিকিউর করানো ভালো।

রান্নাবান্না বা অন্য কোন কাজে নখ হলদে হয়ে গেলে লেবু ঘষলে পরিষ্কার হয়ে যাবে। নখে সাদা দাগ, ঢেউ বা অন্য কোন অসুবিধা হলে অবহেলা করবেন না। অবশ্যই ডাক্তারের কাছে যান। নখে যে কোন ধরণের বিকৃতি হতে পারে বিশাল কোন শারীরিক সমস্যার লক্ষণ!

সুস্থ নখের জন্য এই নিয়মগুলো মেনে চলতে হবে।


গোলটি দেখলে মেসির দৃষ্টিতেও ঝরে পড়বে অপার মুগ্ধতা। ‘বারবারার এ গোলটির শুরুটা গেটাফের বিপক্ষে মেসির করা সেই গোলটির মতো। শেষটা রোনালদোর (ব্রাজিলের) কমপোসতেয়ার বিপক্ষে করা গোলটির মতো।’

ছয়জনকে কাটিয়ে ডি বক্সের ভিতরে ডুকেছেন। গোলকিপার সামনে চলে এসেছে আস্তে করে গোলকিপারের বাম পাশ দিয়ে বল জালে জড়ালেন। আর তাতেই বনে গেলেন মহিলা মেসি। মেসির সেই বিখ্যাত গোলটির মনে আছে? 

সামাজিক যোগাযোগে এখন চলছে এই দারুন গোল করা বারবারা লাতোরা বন্ধনা। বেশির ভাগেরেই কথা নারী মেসি। এই ম্যাচের আগেও ফুটবল প্রেমীদের কাছে পরিচিত ছিলো না বারবারা লাতোরা নামটি। বার্সেলোনা নারী ফুটবল দলের এই খেলোয়াড়টি সম্প্রতি যে গোলটি করেছেন, তাতে তাঁকে বলা হচ্ছে ‘নারী মেসি’। নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে এই বারবারার গোলটি অনেকটা মেসির মতোই। বিভিন্ন গণমাধ্যমে বারবারার এই গোলটি পরিচিতি পেয়েছে ‘আশ্চর্য গোল’ হিসেবেই।

এমন একটি গোল করে আলোচিত বারবারার মন্তব্য কিন্তু বেশ নির্লিপ্তই, ‘আসলে আমি বলটি পেয়ে গোলপোস্টের দিকেই দৃষ্টি রেখে এগোচ্ছিলাম। শেষ পর্যন্ত গোলটি করে আনন্দিত। আমিও বুঝতে পারছি না কী করে জানি গোলটা হয়ে গেল।’

গোলটির ভিডিও ফুটেজ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলেছে। এতটাই জনপ্রিয় হয়ে গেছে, বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে গোলটি নিয়ে মন্তব্য করার লোভ সামলাতে পারেননি, ‘বারবারার এ গোলটির শুরুটা গেটাফের বিপক্ষে মেসির করা সেই গোলটির মতো। শেষটা রোনালদোর (ব্রাজিলের) কমপোসতেয়ার বিপক্ষে করা গোলটির মতো।’

একই গোলে যদি মেসি আর রোনালদো দুজনই থাকেন, তাহলে সেই গোলটি সেরা না হয়ে কি কোনো উপায় আছে!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'নাডা' বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহওয়া বিভাগের বুলেটিনে মংলা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় 'নাডা' মাত্র ৮৮৫ মাইল দূরে আবস্থান করছে। এদিকে এসব খবরে সুন্দরবনসহ বাগেরহাট উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ঘূর্ণিঘড় নাডার প্রভাবে সকাল থেকেই বাগেরহাট জেলা জুড়ে হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া গুমোট আকার ধারণ করেছে। দিনভর মংলা বন্দরে পণ্যবোঝাই জাহাজ গুলোতে বৃষ্টির মধ্যে কাজ হলেও ভারীবৃষ্টি ও দমকা হাওয়া শুরু হলে রাত থেকে বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখার কথা রয়েছে। 

মংলা বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় নাডা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ এই পরিস্থিতিতে সুন্দরবনে অবস্থানরত দেশি-বিদেশি ইকো ট্যুরিস্টদের সন্ধ্যা থেকে সরিয়ে আনার কাজ শুরু করেছে। 

সুন্দরবন বিভাগের কর্মকর্তা কর্মচারি ও দুবলার চরের শুঁটকি জেলে পল্লীতে কয়েক হাজার জেলে বহরদারদের নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের এসিএফ মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্য থেকে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিতে শুরু করেছে বঙ্গপসাগরে মাছ আহরণ করতে থাকা ফিসিং ট্রলারগুলো।

বিপিএলের চতুর্থ আসরে মমিনুল হক রাজশাহী কিংসের হয়ে মাঠে নামবেন। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে চাপ নিতে চান না তিনি। শনিবার মিরপুরের একাডেমিতে তার কণ্ঠে যেন চাপা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটলো। 

‘টেস্ট স্পেশালিস্ট’ ব্যাটসম্যানের ট্যাগ বসে যাওয়া মমিনুল কোনও ভাবেই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেন না। এর আগে বহুবার তিনি জানিয়েছেন, কোনও ক্রিকেটারের গায়ে বিশেষজ্ঞ ট্যাগ বসিয়ে দেওয়াটা অন্যায়। আজ শনিবার যেমন বললেন, ‘দল আমার কাছে ১৫ বলে ৫০ আশা করছে না। আমি যা করবো, সেটা আমার জন্য বোনাস, দলের জন্যও বোনাস।’

শনিবার ঘুরে ফিরে একই প্রসঙ্গে কথা বললেন মমিনুল হক। সংক্ষিপ্ত ফরম্যাটে তেমন একটা সুযোগ পাননি, আর তাই নিয়তিকেই মেনে নিয়েছেন তিনি।

শুক্রবার থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে কোনও চাপ নিতে চান না, ‘আসলে আমার কোনও চাপ নেই। আমার হারানোর কিছু নেই। আপনারা সবাই জানেন আমি টেস্ট খেলোয়াড়, তাই আমার হারানোর কিছু নেই, আর প্রমাণ করারও কিছু নেই। আমার যতটুকু সামর্থ্য আছে, ততটুকু করার চেষ্টা করবো।’ 

মমিনুলের ক্ষোভ প্রকাশ করার যথেষ্ট কারণও আছে। ক্যারিয়ারের  শুরুটা ৬ নম্বরে পজিশনেই হয়েছিল। এরপর তিন নম্বরে সুযোগ পেয়ে দুর্দান্ত খেলেন তিনি। কিন্তু হঠাৎ করেই টিম ম্যানেজমেন্ট মমিনুলের গায়ে টেস্ট ক্রিকেটারের ট্যাগ বসিয়ে দিলেন! শুধু তা-ই নয়, তার ব্যাটিং অর্ডার নিয়েও শুরু হলো তামাশা। ৭ নম্বর, এমন কি বিশ্বকাপে ৯ নম্বরেও ব্যাটিং করেছেন মমিনুল! মেলবোর্নে শেষ ওয়ানডে খেলার পর বাংলাদেশ অনেক সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেললেও আর সুযোগ হয়নি তার। 

সুযোগ না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করলেন মমিনুল, ‘কেউ যদি মনে করে আমি টেস্ট খেলোয়াড়, পারবো কি পারবো না। আসলে এখানে বিশ্বাস থাকতে হবে। আমি যে সংস্করণেই খেলি, আমার বিশ্বাস আছে, আমি সেই বিশ্বাস নিয়েই খেলবো। আমি শুধু আমার সামর্থ্য প্রমাণ করার চেষ্টা করবো।’ 

সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য যে পরিমাণ ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি প্রয়োজন, সেটাই খেলতে পারছেন না মমিনুল। ২০১২ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার গড় খুব একটা খারাপ নয়। বারবার ব্যাটিং পজিশন পরিবর্তন না করলে হয়তো তার গড়টা ৩৫ এর উপরেই থাকতো। মমিনুল তার সমার্থ্যের ব্যাপারে জানেন কিন্ত খুব বেশি ম্যাচ না খেলাতেই এই সমস্যা হচ্ছে বলে তার ধারণা, ‘আমি মনে করি না আমার সামর্থ্য নেই। আমার সামর্থ্য অবশ্যই আছে। তবে একটু ওয়ানডে কম খেলি বলেই হয়তো এখান থেকে বের হতে পারছি না। আমি যদি বিপিএলে পারফর্ম করতে পারি, তাহলে একটা সময় আমাকে নিতে বাধ্য হবে। সব কিছুর উর্ধ্বে পারফরম্যান্স। ওয়ানডে, টি-টোয়েন্টি, বিপিএল কিংবা টেস্ট-সব জায়গায় পারফর্ম করলে আমি আমার জায়গায় চলে আসতে পারবো।’

নিজের দল রাজশাহী কিংস প্রসঙ্গে বলতে গিয়ে মমিনুল বলেছেন, ‘আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ। খুব বড় কোনও সুপারস্টার না থাকলেও বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলেই জয় চলে আসবে।’ 

সূত্র: বাংলা ট্রিবিউন

বলিউডের তিন খান- শাহরুখ, সালমান ও আমির। দীর্ঘ সময় তাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব দেখে এসেছেন ভক্তরা। তবে এই সময়ে এসে দ্বন্দ্বটা এখন তেমনভাবে চোখে পড়ছে না। কিন্তু বিভিন্ন সময়ই তাদেরকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান ও আমিরের সঙ্গে তার সম্পর্ক এবং তাদেরকে ঘিরে বিভিন্ন গুঞ্জন নিয়ে কথা বলেছেন শাহরুখ খান। এ অভিনেতা জানান, সালমানের সঙ্গে প্রেম করছেন এমন গুঞ্জন শোনার অপেক্ষায় আছেন তিনি।

শাহরুখ বলেন, ‘সালমান খান, আমির খান ও আমি কখনো আমাদের তারকাখ্যাতি নিয়ে কথা বলি না। মাঝে মাঝে অবশ্য একসঙ্গে কাজ করলে আমরা কতটা পার্থক্য গড়তে পারতাম তা নিয়ে কথা বলি, কিন্তু এটা সবচেয়ে ভালো কথা যা আপনাকে বললাম। আমরা অনেক বাজে বিষয়েও কথা বলি।’

তিনি আরো বলেন, “একদিন আমি আমার ছেলের সঙ্গে হাঁটছিলাম। হঠাৎ সালমানকে বসে থাকতে দেখে তার কাছে গেলাম। সালমান বলল, ‘আমরা অনেক ভাগ্যবান। সৃষ্টিকর্তা আমাদের অনেক কিছু দিয়েছেন। আমাদের মতো বয়সে মানুষ কাজ থেকে অবসর নেয়ার চিন্তা করে, কিন্তু আমরা অনেক ভাগ্যবান আমাদের তা করতে হচ্ছে না।’ আমি বুঝলাম আমরা কতটা ঘনিষ্ঠ যে সে আমাকে এই ধরনের কথা বলছে।” 

‘আমি বুঝতে পেরেছিলাম সালমান কী বোঝাতে চেয়েছিল। আমরা যে সেক্টরে কাজ করি আপনারা যদি সেখানে থাকতেন এবং আমার ও সালমানের মতো গভীর রাতে ঘুমাতে যেতেন, তাহলে আপনারাও একে অন্যের সঙ্গে দেখা করার সময় পেতেন না। আর আমরা যদি ঘন ঘন একে অন্যের সঙ্গে দেখা করতাম তাহলে মানুষ বলত আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। আমি এই গুঞ্জনটি শুনতে চাই। কারণ আমার সঙ্গে সালমানের প্রেম এই গুঞ্জনটাই শুধু বাকি আছে।’ বলেন শাহরুখ। 

শাহরুখ খান এখন ব্যস্ত ইমতিয়াজ আলী পরিচালিত ‘দ্য রিং’ সিনেমার শুটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত ‘ডেয়ার জিন্দেগি’ সিনেমাটি। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

লাক্স তারকা হিসেবে মিডিয়াতে পা রাখেন হালের দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা কবির। আইটেমকন্যা হিসাবে বেশ সুনাম অর্জন করেন মিডিয়া পাড়া থেকে। এবার চলচ্চিত্রে ফের দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন বিপাশা কবির। ‘খাস জমিন’ শিরোনামের নতুন ছবিতে বিপাশাকে দেখা যাবে নতুন রুপে।

সারোয়ার হোসেনের পরিচালনায় ছবিটিতে বিপাশার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক। বর্তমানে গাজীপুরের হোতাপাড়ায় ‘খাস জমিন’র শুটিং চলছে। গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া বিপাশার প্রথম অভিনীত ‘গুণ্ডামি’ ছবিটি দর্শক মহলে বেশ সাড়া জাগায়।

দ্বিতীয় ছবির প্রসঙ্গে বিপাশা বলেন, ‘ছবিটির গল্পটা একটু ভিন্ন ধরণের। এতে আমার চবিত্রের নাম রুপা। টানা কয়েকদিন ধরে এখানে কাজ করছি। ছবির গল্পটা জমিজমা নিয়ে। এখানে ভূমিদস্যুদের আধিপত্য ছাড়াও গরীব ভূমিহীন মানুষের গল্পও ফুটে উঠবে। গল্পে টানটান উত্তেজনার একটা বিষয় রয়েছে। যার জন্য কাজ করে অনেক আনন্দ পাচ্ছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

শেখ ডেভিডের চিত্রনাট্যে ‘খাস জমিন’ ছবিটি প্রযোজনা করছেন ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ। ছবিটিতে একটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ।

টানা শুটিং শেষে নতুন জায়গায় গানের শুটিং হবে বলে জানিয়েছেন অভিনেত্রী বিপাশা কবির।

 বলিউডের সাফল্যের পর প্রিয়াঙ্কা চোপড়া জনপ্রিয় হয়েছেন হলিউডে। এবার প্রযোজনা করেছেন নিজের প্রথম মারাঠি ভাষার ছবি ‘ভেন্টিলেটর’। শুধু প্রযোজনাই নয়, গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এটি তৈরি হয়েছে ‘ভেন্টিলেটর’ ছবির প্রচারণার লক্ষে।  

হৃদয়ছোঁয়া গানটির শিরোনাম ‘বাবা’। প্রিয়াঙ্কা এটি উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবা ড. অশোক চোপড়াকে। এর ভিডিওতেও দেখা যাচ্ছে আন্তর্জাতিক এই তারকাকে। গানটির চিত্রায়ন হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেই এখন ‘কোয়ান্টিকো টু’ টিভি সিরিজের কাজ করছেন তিনি।  

‘ভেন্টিলেটর’ পরিচালক রাজেশ মাপুষ্কর এ গানের দৃশ্যায়ন করতে দলবল নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। ভিডিওটির ভাবনা ও নির্দেশনা দিয়েছেন মাহিপ ধিলন। প্রযোজনায় প্রিয়াঙ্কার প্রতিষ্ঠান পার্পল পিবল পিকচার্স। পরিবেশনার দায়িত্বে আছে জি স্টুডিওস। 


প্রিয়াঙ্কা বলেছেন, ‘বাবা গানটি প্রথম শুনেই ভালো লেগেছে। এটা খুব শক্তিশালী ও উজ্জীবিত করার মতো। এতে তুলে ধরা হয়েছে বাবা ও পুত্রের মধ্যকার সম্পর্ক। সংগীত পরিচালক রোহান পরামর্শ দিলেন, আমার কণ্ঠেও এর একটি সংস্করণ থাকতে পারে। গানের প্রতি আমার ভালো লাগা ও মারাঠিতে গাওয়ার নার্ভাসনেস নিয়ে একই সঙ্গে খুশি ও শঙ্কিত ছিলাম। ভালো লাগছে শেষ পর্যন্ত গাইতে পেরেছি।’ 

অভিনয়ের পাশাপাশি সংগীতেও সমান সাফল্য রয়েছে প্রিয়াঙ্কার। তার গাওয়া ইংরেজি গান ‘এক্সোটিক’ ও ‘ইন মাই সিটি’ বিশ্বব্যাপী জনপ্রিয়। এ ছাড়া জোয়া আখতারের ‘দিল ধাড়াকনে দো’র শিরোনাম-সংগীত, ‘মেরি কম’ ছবির ‘লরি’ ও ‘থামিজান’-এ তামিল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। 

৩৪ বছর বয়সী প্রিয়াঙ্কা বললেন, ‘মনে হচ্ছে, যথাযথভাবে গানটি গাইতে পেরেছি। কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরোপুরি মন থেকে গানটি গেয়েছি। এটা ছিলো আমার জন্য আনন্দের, উৎকণ্ঠা ও অসাধারণ অভিজ্ঞতা। আবার মারাঠি গান গাইতে মুখিয়ে আছি।’ 

আগামী ভালোবাসা দিবসের আগে মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। সিনেমাটির সুষ্ঠু প্রচারের লক্ষ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সাথে চুক্তি স্বাক্ষর করেছে ‘ভয়ংকর সুন্দর’ কর্তৃপক্ষ। 

প্রচারে সহযোগিতা করা ছাড়াও সিনেমাটির টেলিভিশন স্বত্ব লাভ করেছে আরটিভি। এ উপলক্ষে আরটিভির অফিসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক অনিমেষ আইচ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, মহাব্যবস্থাপক  (মানব সম্পদ ও প্রশাসন) হাবীব ভূঁইয়া,  বার্তা প্রধান লুৎফর রহমান, আরটিভি অনলাইন প্রধান বার্তা সম্পাদক আনোয়ার হক, সহকারি মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) সৈয়দ সাবাব আলী আরজু প্রমূখ।
 
উল্লেখ্য, মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ভয়ংকর সুন্দর’ ছবিটি নির্মিত হয়েছে। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের ভাবনাসহ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালের শুভ্র প্রমুখ।

ইউরোপা লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ফেনেরবাচের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় এই শঙ্কা তৈরি হয়েছে। 

৫৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন ফেনেরবাচের জেরেমাইন লেন্স। 

এরপর ৬৫তম সেকেন্ডে বাঁ দিক থেকে হাসান আলি কালদিরিমের ক্রসে মুসা সোর দর্শনীয় কিকে ব্যবধান ২-০ করে ফেনেরবাচ।

প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ এক শটে ৮৯তম মিনিটে একটি গোল শোধ করেন অধিনায়ক ওয়েন রুনি।

'এ' গ্রুপে ৪ মাচে ফেনেরবাচে ও ফেইনুর্ডের পয়েন্ট ৭। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে মরিনিয়োর দল।

ইউরোপীয় প্রতিযোগিতায় এ নিয়ে নয়টি ম্যাচে জয়হীন থাকল ইউনাইটেড, এর মধ্যে তারা হেরেছে আটটিতেই।

বৃহস্পতিবার রাতে দুই ম্যাচ বাকি থাকতেই নক-আউট পর্ব নিশ্চিত করেছে জেনিত, শাখতার দোনেৎস্ক, শালকে ও আয়াক্স।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget